কম্পিউটার ব্যবহারে আমরা সাধারণত মৌলিক কাজগুলোই জানি, যেমন ফাইল সংরক্ষণ করা, ইন্টারনেট ব্রাউজ করা বা ডকুমেন্ট তৈরি করা। কিন্তু কম্পিউটারের মধ্যে অনেক গোপন টিপস ও ট্রিকস লুকানো আছে, যা জানলে কাজ আরও দ্রুত এবং সহজভাবে করা সম্ভব। এই ছোট ছোট কৌশলগুলো আমাদের সময় বাঁচায় এবং কাজের দক্ষতা বাড়ায়। অনেক সময় আমরা যেগুলো মনে করি ‘জটিল’, সেগুলো আসলে এক ক্লিক বা কিছু শর্টকাট দিয়ে সহজ করা যায়। এছাড়া, কিছু ট্রিকস আমাদের নিরাপত্তা বাড়াতেও সাহায্য করে। তাই, কম্পিউটার ব্যবহারে দক্ষতা বাড়ানোর জন্য এই টিপস এন্ড ট্রিকস গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ।
টিপস এন্ড ট্রিকস
ইনকগনিটো বা প্রাইভেট ব্রাউজিং চালু করা
প্রাইভেসি রক্ষা করতে ইনকগনিটো মোড ব্যবহার করা হয়। এতে ব্রাউজিং হিস্টোরি সংরক্ষিত হয় না।
👉 Ctrl + Shift + N
Clipboard History ব্যবহার করা
আগের কপি করা টেক্স ব্যবহার করা হয়।
👉 Windows + V
Screen rotate বা স্ক্রিন ইচ্ছামতো ঘোরানো
স্ক্রিন ঘুরিয়ে ব্যবহার করা
👉 Ctrl + Alt + Arrow Keys
Keyboard দিয়ে scroll করো
ওয়েবপেজ দ্রুত নিচে নামাও।
👉 Spacebar
লেখার মধ্যে খোঁজার কৌশল
বড় কোনো ডকুমেন্টে নির্দিষ্ট শব্দ খুঁজতে সময় লাগে। এই শর্টকাট ব্যবহার করলে সহজেই সেই শব্দ খুঁজে পাওয়া যায়।
👉 Ctrl + F
প্রোজেক্টরে কম্পিউটার স্ক্রীনের ছবি আনা
অনেক সময় প্রোজেক্টরে কম্পিউটার স্ক্রীনের ছবি আসে না, এরকম সমস্যায় পড়লে এই শর্টকাটটি সাহায্য করে।
👉 Windows + P
ফাইল এক্সপ্লোরার খোলা
ফাইল খুঁজতে বারবার ক্লিক না করে সরাসরি খুলতে পারো। এতে সময় বাঁচে।
👉 Windows + E
অ্যাড্রেস বার দ্রুত সিলেক্ট করা
ইন্টারনেট ব্রাউজ করার সময় URL দ্রুত পরিবর্তন করতে হয়। সেক্ষেত্রে এই শর্টকাটটি সাহায্য করে।
👉 Ctrl + L
ফাইল না খুলেই প্রিভিউ দেখা
ফাইল খুলে সময় নষ্ট না করে দ্রুত প্রিভিউ দেখা।
👉 Alt + P
হার্ড রিফ্রেশ করার কৌশল
অনেক সময় ওয়েবপেজ ঠিকমতো আপডেট হয় না, কারণ পুরনো ক্যাশ থেকে লোড হয়। তখন হার্ড রিফ্রেশ করলে নতুনভাবে পেজ লোড হয়।
👉 Ctrl + Shift + R
দ্রুত সার্চ করার উপায়
কম্পিউটারে কোনো ফাইল বা অ্যাপ খুঁজতে বেশি সময় লাগতে পারে। এই শর্টকাট ব্যবহার করলে মুহূর্তেই সার্চ অপশন চলে আসে।
👉 Windows + S
নাইট লাইট চালু করা
রাতে কাজ করলে চোখে চাপ পড়ে। নাইট লাইট চালু করলে স্ক্রিনের নীল আলো কমে যায় এবং চোখ আরাম পায়। এটি দীর্ঘ সময় কাজ করার জন্য খুবই উপকারী।
👉 Settings → Night Light
স্টার্টআপ অ্যাপ বন্ধ করা
কম্পিউটার চালু হওয়ার সময় অনেক অপ্রয়োজনীয় অ্যাপ একসাথে চালু হয়। এগুলো বন্ধ করলে বুট টাইম কমে যায়। এতে পারফরম্যান্সও ভালো হয়।
👉 Task Manager → Startup
স্ক্রিন লক টাইম সেট করা
নিরাপত্তার জন্য কিছু সময় পর স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিন লক হওয়া ভালো। এতে অনাকাঙ্ক্ষিত ব্যবহার রোধ করা যায়।
👉 Settings → Lock Screen
Word-এ শব্দ একবারে ডিলেট করা
একাধিক শব্দ একসাথে মুছে দিতে ব্যবহার করা যায়।
👉 Ctrl + Backspace
দ্রুত শব্দ ব্লক সিলেক্ট করা
একবারে পুরো শব্দ বা লাইনের ব্লক সিলেক্ট করতে ব্যবহার করা যায়।
👉 Ctrl + Shift + Arrow
সব উইন্ডো মিনিমাইজ করা
ডেস্কটপ দ্রুত দেখার জন্য সব উইন্ডো একসাথে মিনিমাইজ করা যায়।
👉 Windows + M
মিনিমাইজ করা উইন্ডো ফেরানো
মিনিমাইজ করা সব উইন্ডো আবার ফিরিয়ে আনা যায়।
👉 Windows + Shift + M
ব্রাউজার ট্যাব দ্রুত পরিবর্তন করা
এক ট্যাব থেকে অন্য ট্যাবে দ্রুত যেতে ব্যবহার করা হয়।
👉 Ctrl + Tab
বিপরীত দিকে ট্যাব পরিবর্তন করা
পেছনের ট্যাবে দ্রুত যেতে ব্যবহার করা যায়।
👉 Ctrl + Shift + Tab
নির্দিষ্ট অংশের স্ক্রিনশট নেওয়া
স্ক্রিনের একটি অংশের ছবি দ্রুত নেওয়া যায়।
👉 Windows + Shift + S
উইন্ডো Snap করা
এক স্ক্রিনে দুই বা ততোধিক উইন্ডো সাজানো যায়।
👉 Windows + Arrow Keys
Virtual Desktop তৈরি করা
একাধিক ডেস্কটপ আলাদা রাখার জন্য Virtual Desktop ব্যবহার করা যায়।
👉 Windows + Ctrl + D
ডেস্কটপ পরিবর্তন করা
দ্রুত এক ডেস্কটপ থেকে অন্য ডেস্কটপে যাওয়া যায়।
👉 Windows + Ctrl + Arrow Keys
টাস্ক ভিউ দেখা
সব খোলা উইন্ডো একসাথে দেখতে Task View ব্যবহার করা হয়।
👉 Windows + Tab
ব্রাউজার হেল্প খোলা
ইন্টারনেটে কোনো ফিচার বা সমস্যা নিয়ে সাহায্য দরকার হলে ব্রাউজারের হেল্প ব্যবহার করা যায়। এটি দ্রুত সমাধান দেয়।
👉 F1
ওয়েবপেজ ফোল্ডার করা
দ্রুত ওয়েবপেজে জুম বা স্কেল পরিবর্তন করা যায়। পড়ার সুবিধা বাড়ে।
👉 Ctrl + + / Ctrl + –
ওয়েবপেজ রিফ্রেশ করা
ওয়েবপেজ আপডেট বা নতুন কনটেন্ট দেখতে ব্যবহার করা হয়।
👉 F5
৮৯. Redo করা কাজ পুনরায় করা
Undo করার পর আবার কাজ ফিরিয়ে আনতে ব্যবহার করা হয়।
👉 Ctrl + Y
নতুন ট্যাব খোলা
ব্রাউজারে নতুন ট্যাব খোলার জন্য ব্যবহার করা হয়।
👉 Ctrl + T
ট্যাব বন্ধ করা
বর্তমান ট্যাব দ্রুত বন্ধ করতে ব্যবহার করা হয়।
👉 Ctrl + W
পুনরায় বন্ধ ট্যাব খোলা
ভুল করে বন্ধ হওয়া ট্যাব ফিরিয়ে আনতে ব্যবহার করা হয়।
👉 Ctrl + Shift + T
অ্যাপ দ্রুত পরিবর্তন করা
এক অ্যাপ থেকে অন্য অ্যাপে দ্রুত যেতে ব্যবহার করা হয়।
👉 Alt + Tab
ডেস্কটপ দ্রুত দেখার উপায়
সব উইন্ডো মিনিমাইজ করে ডেস্কটপ দেখার জন্য ব্যবহার করা হয়।
👉 Windows + D
স্ক্রিন লক করা
নিরাপত্তার জন্য কম্পিউটার দ্রুত লক করতে ব্যবহার করা হয়।
👉 Windows + L
সেটিংস দ্রুত খোলা
কম্পিউটারের Settings দ্রুত খোলার জন্য ব্যবহার করা যায়।
👉 Windows + I
উইন্ডো Snap করা
এক স্ক্রিনে উইন্ডো দুই বা ততোধিক ভাগে সাজানোর জন্য ব্যবহার করা হয়।
👉 Windows + Arrow Keys
ব্রাউজার বুকমার্ক করা
প্রিয় ওয়েবসাইট বুকমার্ক করতে ব্যবহার করা হয়।
👉 Ctrl + D
ডাউনলোড লিস্ট দেখা
ডাউনলোড করা ফাইল দেখতে ব্যবহার করা হয়।
👉 Ctrl + J
ব্রাউজার হিস্টোরি দেখা
পূর্বে দেখা ওয়েবসাইট খুঁজতে ব্যবহার করা হয়।
👉 Ctrl + H
Task Manager খোলা
কম্পিউটারের চলমান অ্যাপ এবং পারফরম্যান্স দেখতে ব্যবহার করা হয়।
👉 Ctrl + Shift + Esc
ইমোজি প্যানেল ব্যবহার করা
টাইপিংয়ের সময় ইমোজি ব্যবহার করতে ব্যবহার করা হয়।
👉 Windows + .
Magnifier ব্যবহার করা
চোখের সমস্যা হলে স্ক্রিন বড় করার জন্য ব্যবহার করা হয়।
👉 Windows + +
Magnifier বন্ধ করা
স্ক্রিন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য ব্যবহার করা হয়।
👉 Windows + Esc
স্ক্রিন রেকর্ড করা
ভিডিও টিউটোরিয়াল বা গেম রেকর্ড করতে ব্যবহার করা হয়।
👉 Windows + Alt + R
স্থায়ীভাবে ফাইল ডিলিট করা
ফাইল রিসাইকেল বিনে না রেখে স্থায়ীভাবে মুছে দিতে ব্যবহার করা হয়।
👉 Shift + Delete
ফুলস্ক্রিন মোড
স্ক্রিন সম্পূর্ণ বড় করে দেখতে এই শর্টকাট ব্যবহার করা হয়।
👉 F11
দ্রুত শব্দ নির্বাচন করার কৌশল
কোনো লেখা এডিট করার সময় পুরো শব্দ সিলেক্ট করতে বারবার ড্র্যাগ করার দরকার হয় না। মাউস দিয়ে শব্দের উপর ডাবল ক্লিক করলেই পুরো শব্দটি সিলেক্ট হয়ে যায়। এতে টাইপিং ও এডিটিং অনেক সহজ হয়।
👉 Double Click
পুরো প্যারাগ্রাফ নির্বাচন করা
দীর্ঘ লেখায় কাজ করার সময় পুরো প্যারাগ্রাফ একসাথে সিলেক্ট করা দরকার হতে পারে। তখন মাউস দিয়ে তিনবার ক্লিক করলেই পুরো অংশ সিলেক্ট হয়ে যায়। এটি সময় বাঁচায় এবং কাজ দ্রুত করে।
👉 Triple Click
কার্সর দ্রুত সরানোর সহজ উপায়
একটি শব্দ থেকে আরেকটি শব্দে যেতে বারবার অ্যারো কী চাপার দরকার নেই। এটি টাইপিংয়ের গতি বাড়ায়।
👉 Ctrl + Arrow Key
লাইন ব্রেক তৈরি করা
ডকুমেন্টে নতুন প্যারাগ্রাফ না করে শুধু নতুন লাইনে যেতে চাইলে এই কৌশলটি ব্যবহার করা যায়। এটি বিশেষ করে ফরম্যাটিংয়ের সময় কাজে লাগে।
👉 Shift + Enter
গোপন Game Bar ব্যবহার
Windows-এর ভিতরে একটি লুকানো গেম বার আছে যা স্ক্রিন রেকর্ড করতে পারে।
👉 Windows + G
স্ক্রিনে নোট লিখে রাখা
কাজের সময় গুরুত্বপূর্ণ কিছু মনে রাখতে Sticky Notes ব্যবহার করা যায়। এতে ভুলে যাওয়ার ভয় কমে।
👉 Windows + S → Sticky Notes
শর্টকাট বানানো
যেকোনো সফটওয়্যারের জন্য নিজের মতো শর্টকাট তৈরি করা যায়।
👉 Properties → Shortcut Key টিপস এন্ড ট্রিকস টিপস এন্ড ট্রিকস
আরও পড়ুনঃ
ল্যাপটপ স্লো হলে করণীয় বা সুপার ফাস্ট করার সেরা ১০ উপায়
ভুলেও গুগল-এ সার্চ করবেন না যে বিষয়গুলো। সতর্ক হোন আজই
AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা কে যেসব তথ্য দিলেই হতে পারে আপনার বিপদ