গণিতের পরীক্ষায় ১০০ তে ১০০ পাওয়ার কার্যকরী ১০ কৌশল

গণিত এমন একটি বিষয় – যেখানে একজন শিক্ষার্থী চাইলে একদম ১০০ তে ১০০ নম্বর পেতে পারে। কারণ এতে মুখস্থের চেয়ে বুঝে সমাধান করা বেশি গুরুত্বপূর্ণ। যারা গাণিতিক ভিত্তি (concept) এ ভালো, তাদের জন্য সহজেই ভুল না করে পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর দিয়ে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব।  তবে এ বিষয়ে সবচেয়ে বেশি নম্বর হারানোর ঝুঁকিও থাকে। অন্য যেকোনো বিষয়ের তুলনায় গণিতের একটি ছোট ভুল পুরো প্রশ্নের নম্বর কেটে নিতে পারে। আজ আমরা গণিতে ১০০ তে ১০০ পাওয়ার সহজ ও কার্যকরী কিছু কৌশল শিখব।

গণিতের পরীক্ষায় ১০০% নম্বর পাওয়ার কৌশল

১. NCTB বই  ১০০% নম্বরের উৎস

  • প্রতিটি অধ্যায়ের উদাহরণ + অনুশীলনী নিজে হাতে করো।
  • সব অধ্যায় গুরুত্ব দিয়ে পড়ো, কারণ যেকোনো প্রশ্ন আসতে পারে।
  • বোর্ড বইয়ের “বোঝাপড়াভিত্তিক প্রশ্ন” বাদ দিও না।
  • প্রয়োজন হলে গাইড বই ব্যবহার করো, কিন্তু বোর্ড বইয়ের বাইরে যেও না।

২. বেসিক বা মূল ধারণা পরিষ্কার করো

  • প্রত্যেক অধ্যায়ের মূল ধারণা (Concept), সূত্র ও নিয়ম ভালোভাবে বোঝো।
  • গাণিতিক নিয়ম, ধারা, প্যাটার্ন সব বোঝার চেষ্টা করো।
  • সূত্র মুখস্থ নয়, সূত্র প্রয়োগ করে সমস্যা সমাধান শিখতে হবে এবং বুঝু — “কোথায় কোন সূত্র লাগবে?”
  • বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি—প্রতিটি টপিকের বেসিক ক্লিয়ার থাকা জরুরি।

৩. প্রতিদিনের রুটিনে গণিত রাখো

  • গণিতকে প্রতিদিনের অভ্যাস বানাও এবং হাতে কলমে প্রতিদিন ৮–১২টি অংক করো।
  • অন্তত ১.৫–২ ঘণ্টা শুধু গণিত অনুশীলন করো।

রুটিন:

সময়কাজ
সকাল ৭–৮টাবোর্ড বইয়ের উদাহরণ সমাধান
বিকাল ৪–৫টাঅনুশীলনী থেকে বাছাইকৃত সমস্যা
রাত ৯–১০টাবিগত প্রশ্ন বা ভুল সংশোধন

৪. ভুল খাতা তৈরি করো

  • যেসব অংকে ভুল করো, সেগুলো আলাদা খাতায় করে ভুলের কারণ, ঠিক উত্তর এবং সংশোধিত পদ্ধতি পাশে লিখে রাখো।
  • প্রতিসপ্তাহে একবার ভুলগুলো রিভিশন করো তাহলে পরীক্ষার আগের দিন এই খাতা থেকে দ্রুত রিভিশন করা যাবে।

৫. বিগত ৫-১০ বছরের বোর্ড প্রশ্ন চর্চা করো

  • অধ্যায়ভিত্তিক বোর্ড প্রশ্ন সমাধান করো।
  • যেসব প্রশ্ন বারবার আসে, সেগুলোর জন্য আলাদা গুরুত্ব দাও।
  • কোন অধ্যায় থেকে কত মার্কের প্রশ্ন আসে এবং কোন অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ তা খেয়াল রাখতে হবে।

৬. শর্টকাট কৌশল আয়ত্ত করো

  • সময় বাঁচাতে ও গণনা দ্রুত করতে শর্টকাট ট্রিকস শেখো।
  • বিশষ করে শতকরা, লাভ-ক্ষতি, গতি-সময়, বীজগণিতে বিশেষ ট্রিক।
  • ট্রিকস শুধু তখনই ব্যবহার করো, যখন বুঝে নিঃসন্দেহ হও। না হলে উত্তর ভুল হতে পারে এবং নম্বর কাটা যাবে।

৭. সময় ধরে Model Test Practice করো

  • ২ ঘণ্টা সময় রেখে নিজের মতো করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা দাও।
  • প্রতি সপ্তাহে অন্তত ১টি পূর্ণাঙ্গ Model Test দাও।
  • এতে সময় ব্যবস্থাপনা ও আত্মবিশ্বাস বাড়ে।

৮. রিভিশনের জন্য রুটিন তৈরি করো

  • একবার পড়া মানেই শেষ নয় — ভুলে যাবেই, তাই রিভিশন দাও।

রিভিশন চার্ট:

অধ্যায় শেষ১ম রিভিশন২য় রিভিশন৩য় রিভিশন
শনিবারমঙ্গলবারপরের শনিবার১৫ দিন পর

৯. আত্মবিশ্বাস ধরে রাখা, মানসিক ও শারীরিক প্রস্তুতি

  • ভয় নয়, আত্মবিশ্বাস আনুন— “আমি পারব” মনোভাব রাখুন।
  • টেনশন না নিয়ে মন শান্ত রাখো।
  • ভারী খাবার না খেয়ে হালকা ও স্বাস্থ্যকর খাবার খাও।
  • ঘুম ৭–৮ ঘণ্টা নিশ্চিত করো।

১০. পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত করো

পরীক্ষার আগের প্রস্তুতি:

  • মডেল টেস্ট প্রশ্ন সমাধান।
  • ভুল খাতা থেকে দুর্বল জায়গাগুলো রিভিশন।
  • কঠিন অধ্যায়গুলোতে আবার ফোকাস।

পরীক্ষার দিন:

  • কলম, ক্যালকুলেটর, ঘড়ি, প্রবেশপত্র — সব প্রস্তুত রাখো।
  • সময় ঠিকমতো বণ্টন করে অংক করো।
  • ১ম প্রশ্নে বেশি সময় নষ্ট না করে এগিয়ে যাও।
  • গাণিতিক ধাপ পরিষ্কার করে লেখো (Step by Step)।

এক নজরে গণিতে ১০০% নম্বর পাওয়ার চার্ট

কৌশলকরণীয়
বোর্ড বইউদাহরণ ও অনুশীলনী একটিও বাদ না দিয়ে ১০০% সম্পন্ন করো
মূল ধারণা পরিষ্কারসূত্র ও নিয়ম বোঝে ব্যবহার করো, শুধু মুখস্থ নয়
প্রতিদিনের অনুশীলনকমপক্ষে ৮–১২টি অংক লিখে চর্চা করো
ভুল খাতা তৈরিভুলগুলোর নোট রাখো ও নিয়মিত সংশোধন করো
বিগত বোর্ড প্রশ্নঅধ্যায়ভিত্তিক ৫–১০ বছরের প্রশ্ন সমাধান করো
Model Testসপ্তাহে অন্তত ১টি ২ ঘণ্টার সময় ধরে মডেল টেস্ট দাও
শর্টকাট কৌশলবোঝে ব্যবহারের জন্য গতি-সময়, শতকরা, বীজগণিত ইত্যাদির শর্ট ট্রিক শিখো
রিভিশন রুটিনঅধ্যায়ভিত্তিক ৩/৭/১৫ দিনের মধ্যে রিভিশনের রুটিন তৈরি করো
পরিষ্কার উপস্থাপন Step by step সমাধান লিখো + সূত্র, একক ও ধাপ পরিষ্কার রাখো
শারীরিক ও মানসিক প্রস্তুতিঘুম, বিশ্রাম, ও আত্মবিশ্বাস ধরে রাখো, পরীক্ষা আগের দিন রিভিশনে মনোযোগ দাও

পরামর্শ

  • অনেকেই মনে করে, “গণিতে ১০০ তে ১০০ পাওয়া শুধু মেধাবীদের কাজ” — এটা একেবারেই ভুল ধারণা।
  • গণিতে পারফেক্ট স্কোর কোনো জাদু নয়, বরং সঠিক পরিকল্পনা, অধ্যবসায় ও পরিশ্রমের ফল।

গণিতের গণিতের

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top